চীনের কমুনিস্ট পার্টি বা CCP, চীনে ভাষা প্রকাশ, ধর্মীয় ও বিশ্বাস, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, এ ধরণের মানবাধিকার লঙ্ঘনকারীরা আমাদের দেশে স্বাগত ননI সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র, অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায়, কতগুলি অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করেছেI
চীনের কর্মকর্তা, যারা তাদের নীতি প্রণয়ন এবং কুকীর্তির মাধ্যমে ধর্মীয় ও আধ্যাত্বিক উপসনাকারী, জাতিগোষ্ঠী সংখ্যালঘু গ্রূপ, ভিন্ন মতবাদকারী, মানবাধিকার প্রবক্তা, সাংবাদিক, শ্রম ইউনিয়ন সংগঠক, সুশীল সংগঠন এবং শান্তিবাদী প্রতিবাদকারীদের ওপর দমন অভিযান চালানোর জন্য যারা দায়ী, তাদের ভিসা প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অতিরিক্ত বাধা-নিষেধ আরোপিত হয়I তারা যেখানেই থাকুন না কেন, এসব গ্রূপের বিরুদ্ধে যেসব চীনা কর্মকর্তা দমন নীতি বা ব্যবস্থা নেবেন, নুতন নিষেধাজ্ঞা তাদের ওপর প্রযোজ্য হবেI
যুক্তরাষ্ট্র এ বছর, সিনজিয়াং প্রদেশে ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের তিব্বতে প্রবেশে বাধা-নিষেধ আরোপ, সাইনো-ব্রিটিশ যুক্ত ঘোষণায় বর্ণিত হংকংয়ের স্বায়ত্ত শাসন হরণের জন্য দায়ী, CCP কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেI এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, চীনের জনগণের বিরুদ্ধে নিপীড়ন চালানোর জন্য, তাদের শাস্তি দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রত্যয়, ব্যক্ত করা হয়েছেI
যেসব জনগণকে তাদের মৌলিক অধিকার চর্চার জন্য চীনা কমুনিস্ট পার্টি নির্যাতন চালায়, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবেI এদের মধ্যে রয়েছেন, আইনজীবী, সু জি য়ং, ধর্মযাজক, ওয়াং ই, সুশীল সক্রিয়বাদী, হুয়াং কি, উইঘুর সম্প্রদায়ের বিশিষ্ট পন্ডিত, ইলহাম তোহটি, হংকংয়ের গণতন্ত্রকামী প্রবক্তা, জিমি লাই, তিব্বতি ব্যবসায়ী, ত্যাশী ওয়াংচুক এবং আরো অনেকেI
পররাষ্ট্রমন্ত্রী পম্পেও তাদের সত্বর মুক্তি এবং বিশ্বজনীন মানবাধিকার ঘোষণা মাফিক, চীনের জনগণের মানবিক ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, চীনের কমিউনিস্ট পার্টির প্রতি অনুরোধ জানানI