Accessibility links

Breaking News

 বর্মায় ক্ষতির একটি বছর 

ফাইল ছবি, বর্মায় সামরিক বাহিনীর বিরুদ্ধে মান্দালয়ে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, ১১ই জুন ২০২১/ এএফপি
ফাইল ছবি, বর্মায় সামরিক বাহিনীর বিরুদ্ধে মান্দালয়ে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, ১১ই জুন ২০২১/ এএফপি

বর্মার জনগণের বহুদলীয় জাতীয় নির্বাচনে ভোট দেয়ার এক বছর পূর্তি হয়েছে। কাঠামোগত কতিপয় দোষ-ত্রুটি ছাড়া ২০২০ সালের ৮ই নভেম্বরের নির্বাচন ছিল বিশ্বাসযোগ্যI যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে যেমন বলেন,"এই নির্বাচন গণতন্ত্রের দিকে ফিরে যেতে বর্মার জনগণের প্রতিশ্রুতি যেন পুনর্ব্যক্ত করেছে"I

বর্মায় যা ঘটে গেলো তা মনে করলে ঊনবিংশ শতাব্দীর আমেরিকান কবি জন গ্রীনলিফ হুইটারের কথা স্মরণে আসেI তিনি লিখেছেন "দুঃখজনক যত কথা মুখে বা কলমে লেখা হয়েছে, তার মধ্যে সবচাইতে বেদনাদায়ক কথা হচ্ছে "যদি তা হতো"I

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারী বর্মার সেনাবাহিনী বর্মার সরকারের ক্ষমতা গ্রহণ এবং দেশের নেত্রী, জাতীয় কাউন্সিলর আওন সান সূচি, তাঁর রাজনৈতিক দলের সদস্যদের গ্রেফতার এবং তাঁর দল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বাতিল ঘোষণা করার কারণে বর্মার জনগণ নির্বাচনের মাধ্যমে যে আশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, তা ধূলিসাৎ হয়ে যায়। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD ২০২০ সালের জাতীয় নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছিল এবং নির্বাচিত নতুন সংসদ তাদের প্রথম সেশনে যাওয়ার প্রস্তুতি লগ্নে তারা অভ্যুথান পরিচালনা করে।

আন্তর্জাতিক যে জোট সামরিক ব্যবস্থার কড়া নিন্দা জানায় যুক্তরাষ্ট্র সরকার তাকে মজবুত করতে সহায়তা করে। ঐ সামরিক পদক্ষেপ সামরিক শাসন থেকে গণতন্ত্রে হস্তান্তরনে বাধা দেয়। সমগ্র দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়, যে বিক্ষোভ সামরিক বাহিনী প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে মোকাবেলা করে। ১৩০০ জনের বেশি লোককে হত্যা করা হয় এবং আটক করা হয়১০,০০০ ‘এরও বেশি লোক। বর্তমান সামরিক শাসনের এই নেতারাই প্রধানত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নিধন এবং অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংস সহিংসতার জন্য দায়ী।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, "সামরিক বাহিনীর চলমান সহিংস দমন সেখানে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে আরো অবদমিত করেছে এবং বর্মার জনগণ স্পষ্টভাবে যে প্রকৃত গণতন্ত্রের বিকাশ চাইতেন বা এখনো যা চান, তাকে এক দশক পিছিয়ে দিয়েছে"I

৮ই নভেম্বরের নির্বাচনের বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ঘোষণা করেন, "বর্মায় তাদের এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, এমন ১৩০০'রও বেশি লোকসহ যারা আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় ব্রতী হয়েছেন আমরা সেই বীর জনতার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার বিচারের উন্নয়নে এবং সামরিক শাসনের এসব পদক্ষেপ ও অন্যান্য লঙ্ঘনের জবাবদিহিতা আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আজ আমরা অবিলম্বে সহিংসতা বন্ধে, অন্যায়ভাবে আটককৃত সবাইকে মুক্তি দিতে এবং বর্মাকে প্রকৃত এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে ফিরিয়ে নিতে আমাদের আবেদন পুনর্ব্যক্ত করছি"I

[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে]

XS
SM
MD
LG